বাজারে গিগাবাইটের ২৭ ইঞ্চির আইস মনিটর

২৩ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৫  

দেশের বাজারে ২৭ ইঞ্চির আইস মনিটর এনেছে গিগাবাইট । এটির মডেল-এম২৭কিউএ আইস। খুচরা মূল্য ৩৯ হাজার টাকায় এটি দেশের বাজারে পরিবেশন করছে পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।

সোমবার গিগাবাইটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনিটরটি ২৭ ইঞ্চি স্ক্রিনসহ ২৫৬০x১৪৪০ (কিউএইচডি) রেজুলেশন সমর্থন করে। এর ১৮০ হার্টজ রিফ্রেশ রেট। এটি গেমিং ও দ্রুতগতির কাজের জন্য ব্যবহার করা যাবে। এছাড়া মনিটরটি এএমডি ফ্রি-সিঙ্ক প্রযুক্তি সমর্থন করে, যা গেম খেলার সময় স্ক্রিন ফাটার (টিয়ারিং) ও হোঁচট খাওয়ার (স্টাটারিং) সমস্যা দূর করে। এছাড়া, এতে এসডিআর মোডে সর্বোচ্চ ৩৫৫ নিট এবং এইচডিআর মোডে ৪৭০ নিট উজ্জ্বলতা রয়েছে, যা ছবিকে আরও উজ্জ্বল ও স্পষ্ট করে তোলে।

মনিটরটি সংযোগের জন্য একাধিক পোর্ট সমর্থন করে। এর মধ্যে রয়েছে দুটি এইচডিএমআই ২.০ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি ইউএসবি-সি পোর্ট। ইউএসবি-সি পোর্টটি ডিসপ্লেপোর্ট অলটারনেট মোড ও ১০ ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি সমর্থন করে। এতে আরও রয়েছে কেভিএম (কীবোর্ড, ভিডিও, মাউস) সুইচ, যা একই মনিটর, কীবোর্ড ও মাউস ব্যবহার করে একাধিক ডিভাইসের মধ্যে সহজে সুইচ করার সুযোগ দেয়।